মালদা দক্ষিণ দিনাজপুরের পর উত্তর দিনাজপুরের হেমতাবাদে প্রশাসনিক জনসভা করে এবারের উত্তরবঙ্গের সফর শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও কেন্দ্রের বিরুদ্ধে নোটবন্দি থেকে পি এন বি কেলেঙ্কারি নিয়ে তোপ দাগেন তিনি। সরব হন বিজেপির সাথে কংগ্রেস সি পি এম-এর বিরুদ্ধেও। আইন শৃঙ্খলা ও উন্নয়নের কাজ নিয়ে কোন রকম গাফিলতি বরদাস্ত করবেন না তিনি। দলীয় জন প্রতিনিধি থেকে জেলা প্রশাসনকে এই ভাবেই কড়া বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আর এই ভাবেই উত্তরবঙ্গ সফরের মধ্যে দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করছেন রাজনৈতিক মহল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TdH-iivcBVA